মতিচুর লাডডু রেসিপি :-
মতিচুরের লাড্ডু খেতে অনেকেই খুব ভালোবাসেন। বিশেষত দীপাবলি, দোল পূর্ণিমা, বা জন্মাষ্টমী তে মতিচুরের লাড্ডু চাই ই চাই। আমি এই মতিচুরের লাড্ডু বানানোর প্রথম প্রচেষ্টা করেছিলাম গতবছর দীপাবলির সময়ে। আমরা সকলেই দোকানের কেনা লাড্ডু খেয়েছি। কিন্তু বাড়িতে তৈরী লাড্ডু গুলো খেতে এটি সুস্বাদু হয়েছিল, আর সকলে ওই লাড্ডুগুলি খেয়ে এতই উপভোগ করেছিল যা আমার প্রত্যাশার ও বাইরে। আমি তখনই মনস্থির করে নিয়েছিলাম যে এই লাড্ডু তৈরির রেসিপি টি আমি আপনাদের সকলের সাথে শেয়ার করবো। সামনেই আসতে চলেছে দোল উৎসব। তো সেইজন্য আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি মতিচুর লাড্ডু রেসিপি।

মতিচুরের লাড্ডু বানানো সহজ কিন্তু সময় সাপেক্ষ। বুন্দি বা বোঁদের লাড্ডু এবং মতিচুরের লাড্ডু মধ্যে প্রধান পার্থক্য হলো ময়দার বলগুলির আকার। বুন্দি বা বোঁদের লাড্ডু তৈরিতে ময়দার বলগুলি আকারে বড় হয় এবং মতিচুরের লাড্ডু তৈরিতে বেসনের বলগুলি আকারে ছোট হয়। উভয় লাড্ডুই বেসন এর ব্যাটার থেকে তৈরি করা হয়। ব্যাটার টি একটি ফুটো ফুটো করা হাতা অর্থাৎ যেটাকে আমরা ছান্তা বলি, তার মাধ্যমে ঢালা হয়। এগুলি গোলাকার আকৃতির ফোঁটা উৎপন্ন করে, যাকে বলা হয় বুন্দি ( হিন্দিতে ' বুন্দ ' শব্দটি থেকে উদ্ভূত যার মানে জলের ফোঁটা ) । এই বুন্দি কে আমরা কথ্য ভাষায় বোঁদে বলি।
হিন্দিতে মোতি শব্দের অর্থ মুক্তো এবং 'চুর' মানে হলো পিষে ফেলা বা ভেঙ্গে ফেলা। অর্থাৎ মতিচুর এর আক্ষরিক অর্থ হলো ভাঙ্গা মুক্ত। আসলে, যখন আপনি এই লাড্ডু গুলো আপনার হাতে ধরে একবেন তখন আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন এগুলি কত নরম আর মিহি হয়। এমনকি সামান্য একটু বল প্রয়োগ করলেই দেখবেন লাড্ডু গুলি ভেঙ্গে যাচ্ছে।
লাড্ডু অনেক ভারতীয় মন্দিরেই প্রসাদ হিসেবে ভক্তদের মাঝে বিলি করা হয়। এর মধ্যে অন্যতম বিখ্যাত লাড্ডু, আমাদের প্রশাদ হিসাবে প্রচলিত আছে ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির থেকে।আরেকটি প্রশাদ, আমরা সামনের দিকে অর্থাৎ ভারতের নাসিকের শিরদি সাঁই মন্দিরের বুন্দি লাড্ডু।
আমি এখানে খাদ্য রং সহযোগেই এই মতিচুরের লাড্ডু তৈরির রেসিপিশেয়ার আপনাদের সাথে শেয়ার করছি।
মতিচুরের লাড্ডু রেসিপি তৈরির জন্য প্রয়োজনীয় সময় :
প্রস্তুতিতে সময় লাগবে - ১০ মিনিট
তৈরী করতে সময় লাগবে - ১০ মিনিট
মতিচুরের লাড্ডু রেসিপি পুষ্টিগুণ :
- ক্যালোরি - ২১১
- ফ্যাট - ১৩.৩ গ্রাম
- স্যাচুরেটেড ফ্যাট - ৩ গ্রাম
- কার্বোহাইড্রেট - ২১.৮ গ্রাম
- শর্করা - ১৬.৩ গ্রাম
- সোডিয়াম - ২১ মিলিগ্রাম
- ফাইবার - ১.৪ গ্রাম
- প্রোটিন - ২.৮ গ্রাম
- কোলেস্ট্রেরল - ৭ মিলিগ্রাম
মতিচুরের লাড্ডু তৈরির জন্য ব্যবহৃত বাসনপত্র :
১. একটি ফুটো ফুটো করা হাতা
২. একটি বড়ো প্যান বা কড়াই
৩. একটি খুন্তি
৪. একটি প্লেট
মতিচুরের লাড্ডু তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ :
মতিচুরের লাড্ডু বানানোর জন্য প্রথমে আপনাকে চিনির রস টি বানিয়ে নিয়ে হবে। এবং তার পরে লাড্ডু তৈরির জন্যে ময়দার মিহি বলগুলি তৈরী করতে হবে।
* চিনির রস তৈরির জন্য
১. চিনি - ১ কাপ
২. জল - ১/২ কাপ
৩. জাফরান গুঁড়া বা কুচনো জাফরান (কেশর) - ১ চিমটে
* লাড্ডুর মিহি বলগুলি তৈরির জন্য
১. বেসন - ১ কাপ
২. জল - ৩ বা ৪ কাপ
৩. কালো এলাচ - ২ বা ৩ টি ( ওপরের খোসা ছাড়িয়ে শুধুমাত্র কালো বীজ টি প্রয়োজন )
৪. চালমগজ (তরমুজের বীজ) - ১ টেবিল চামচ
৫. হলুদ খাদ্যরং - ৩ বা ৪ ফোঁটা ( ঐচ্ছিক )
৬. তেল - ৫০০ গ্রাম
৭. লাড্ডু গুলি কে গোল করে পাকানোর সময় হাতের তালুতে প্রয়োগ করার জন্য একটু তেল বা ঘি
মতিচুরের লাড্ডু তৈরির রেসিপি :-
* চিনির রস তৈরির রেসিপি :
১. একটি প্যান বা কড়াই তে এক কাপ চিনি, এক চিমটে জাফরান এবং অর্ধেক কাপ জল মিশিয়ে ভালো ভাবে গুলে নিতে হবে এবং চিনির ঘন রস প্রস্তুত হওয়ার জন্য গ্যাস এর উপরে রেখে দিতে হবে।
২. বেসন, জাফরান এবং জলের একটি মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার পুরু বা পাতলা হওয়া উচিত নয়। এটি একটি মাঝারি ঘনত্বের ব্যাটার হওয়া উচিত।
৩. কতটা পরিমান জল যোগ করতে হবে তা বেসনের পরিমানের উপর নির্ভর করবে। তাই, চিনির রস তৈরির উপকরণে যতটা পরিমান জলের উল্লেখ করা হয়েছে তার চেয়ে বেশী বা কম পরিমাণ যোগ করা যেতে পারে।
৪. চিনির রস টি ভালোভাবে গ্যাস এ ফুটতে দিতে হবে। চিনির রস টির একটি নির্দিষ্ট ঘনত্ব না পাওয়া পর্যন্ত চিনির রসটি তৈরী হতে দিতে হবে এবং তারপর গ্যাস এর শিখা বন্ধ করতে হবে ।
৫. চিনির গাঢ় রসটি পুরোপুরিভাবে তৈরী হয়ে গেলে সেটিকে আলাদা করে একপাশে রেখে দিতে হবে।
* লাড্ডুর বুন্দি অর্থাৎ মিহি বলগুলি তৈরির রেসিপি :-
১. একটি বাটিতে বেসন নিতে হবে এবং তাতে লবণ যোগ করতে হবে।
২. এরপর এতে জল যোগ করতে হবে এবং একটি আধা-তরল বেসনের ব্যাটার তৈরি করতে হবে। এটা অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত পুরু হওয়া উচিত নয়।
৩. এখন এই মিশ্রণে দুধ যোগ করতে হবে। ( ঐচ্ছিক )
৪. এরপর মিশ্রণটিকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। এক অংশে হলুদ এবং ওপর অংশে লাল খাদ্যরঙ যোগ করে রেখে দিতে হবে।
৫. কড়াই বা প্যানে ডুবো তেল এ ভাজার জন্য প্রথমে তেল গরম করতে হবে। তেল মাঝারি গরম হলে ছোট ছোট করে বেসনের বলগুলি তেল এ ছাড়তে হবে। বেসনেই বলগুলিকে তেলে ছাড়ার সময় যদি তেল টি খুব বেশি গরম হয়ে থাকে, তাহলে বেসনের বলগুলি তেলের উপরিতলে দ্রুত একত্রিত হয়ে যাবে। আর যদি সেগুলি তেলের উপরিতলে ধীরে ধীরে একত্রিত হয় , তাহলে বুঝতে হবে তেল যথেষ্ট গরম নয়।
৬. একটি বড়ো খুন্তি দিয়ে বেসনের বলগুলিকে তেলের মধ্যে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। সোনালী না হওয়া পর্যন্ত বুন্দি অর্থাৎ বেসনের বলগুলিকে ভালোভাবে ভাজতে হবে।
৭. তেলে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর বেসনের বল গুলিকে আলাদা করে সরিয়ে ফেলতে হবে। প্রায় ৪৫সেকেন্ড থেকে ১ মিনিট করে বেসনের বলগুলিকে ভাজলেই যথেষ্ট।
৮. ভাজা বেসনের বলগুলিকে একটি বড় ফুটো ফুটো করা চামচ বা ছান্তা দিয়ে তেল ছেঁকে নিয়ে তুলে রেখে দিতে হবে।
৯. তেল থেকে বেসনের বলগুলিকে আলাদা করে তুলে নেওয়ার পর সরাসরি চিনির রসে বলগুলিকে ডুবিয়ে দিন। চিনির রোষে কিছুক্ষন ডুবিয়ে রাখলে বলগুলি নরম হবে।
১০. একটি ব্লেন্ডার বা মিক্সারে বেসনের বলগুলি এবং চিনির রসের সাথে ১ টেবিল চামচ গরম জল যোগ করে বলগুলিকে ছোট ছোট টুকরে ভেঙে নিতে হবে। আবার বেশি ভেঙে ফেলবেন না, নয়তো আপনি মতিচুরের লাড্ডু গুলি কে সহজে গোলাকৃতি দিতে পারবেন না। কতটা পরিমাণ জল যোগ করতে হবে তা নির্ভর করে বুন্দি অর্থাৎ বেসনের ছোট ছোট বলগুলির গঠনের উপর। যদি বলগুলি একটু খসখসে হয়, তাহলে গরম জল এক বা দুই টেবিল চামচ যোগ করতে হবে। কারণ, বুন্দি অর্থাৎ বেসন গুলি গরম জল শোষণ করে, ফলে বলগুলি নরম এবং আর্দ্র থাকে।
১১. এরপর ওই বেসনের বলগুলির সাথে এক টেবিল চামচ চলমগজ অর্থাৎ তরমুজের বীজ এবং দুই বা তিনটি খোসা ছাড়ানো কালো এলাচ দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিতে হবে।
১২. আপনার হাতের তালুতে কিছু তেল বা ঘি প্রয়োগ করুন এবং মতিচুরের লাড্ডুগুলিকে ভালোভাবে গোল আকৃতি দিন। লাড্ডুগুলিকে গোল করে পাকানোর সময় মোতিচুরগুলি গরম থাকা প্রয়োজন, যাতে ভালোভাবে গোল করা যায়। লাড্ডুগুলি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে।
ব্যাস, মতিচুরের লাড্ডু তৈরী। এবার একটি প্লেটে ভালোভাবে সাজিয়ে লাড্ডু গুলিকে পরিবেশন করুন। আপনি এই লাড্ডুগুলিকে ফ্রীজে সঞ্চয় করে রাখতে পারেন।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-
১. বুন্দি অর্থাৎ বেসনের বলগুলি কড়কড়ে করতে লবন যোগ করতে পারেন।
২. দুধ লাড্ডুকে আরো সুস্বাদু করে তোলে, তাই মতিচুরের লাড্ডু তৈরিতে দুধ যোগ করতে পারেন।
৩. বেসনের বলগুলি কে বেশি ভাজা চলবেনা, নয়তো চিনির রসে ডোবানোর পর বলগুলি রস শোষণ করতে পরবেনা। ফল স্বরূপ বলগুলি শুকনো হয়ে যাবে এবং লাড্ডুগুলি শক্ত হয়ে যাবে।
৪. বেসন, কুচোনো জাফরান এবং জলের মিশ্রণটিকে মাঝারি ঘনত্বের তৈরি করুন। কখনোই মিশ্রণটিকে অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত ঘন বানাবেন না।
৫. চিনির রসে বেসনের বলগুলি যোগ করার সময় চিনির রসটি গরম হওয়া প্রয়োজন। তাই আপনি একটি গরম জলের পাত্রের ভেতরে ডুবিয়ে রাখতে পারেন অথবা বেসনের বলগুলি যোগ করার আগে আর একবার চিনির রসটিকে গরম করে নিতে পারেন।
আপনাদের জন্যে আমার তরফ থেকে কিছু অতিরিক্ত টিপস :-
১. আপনি যদি মতিচুরের লাড্ডু কোনো পুজো উপলক্ষে তৈরী করার পরিকল্পনা করে থাকেন,
তাহলে আমি লাড্ডুতে এক চিমটি ভোজ্য কর্পূর যোগ করার পরামর্শ দিচ্ছি।
২. যদি সম্ভব হয়, তাহলে মতিচুরের লাড্ডু গুলিকে পুরোপুরি ঘি তে তৈরী করার চেষ্টা করুন।
৩. লাড্ডুগুলিকে দেখতে সুন্দর করার জন্য হলুদ, লাল এবং সবুজ খাদ্য রং যোগ করে লাড্ডু তৈরী করতে পারেন। তা ছাড়া প্রাকৃতিক স্বাদ পেতে হলে কোনোরূপ খাদ্যরং যোগ করার প্রয়োজন নেই।
তো এই ছিল আমার আজকের রেসিপি। আসা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটি বানানোর চেষ্টা করে দেখবেন ও কমেন্ট এ জানাবেন কেমন ছিল আপনাদের মতিচুরের লাড্ডু তৈরির অভিজ্ঞতা।