পশ্চিমবাংলার কথায় পরে আসছি। রাজ্য বিশেষে কতরকমের যে খিচুড়ি হয় তা ভাবলেও অবাক লাগে। যেমন প্রচলিত অর্থে মুখে মুখে ঘােরে বিহারি-রাজস্থানি-জলপুরী-পাঞ্জাবি-গুজরাতি, দিল্লি মুম্বই, অন্ধ্র, মাইশােরি, হায়দ্রাবাদি, আওধি, লখনউ খিচড়ি ইত্যাদি এ তাে ভৌগােলিক নামের খিচুড়ি। উপাদানসাপেক্ষে খ্যাতিপ্রাপ্ত খিচুড়ি’র বিভিন্নতায় রয়েছে দালিয়া ওটস মুগডাল-অড়হর ডাল মসুরডাল-মেশানাে ডালের খিচুড়ি, সােনামুগ-এর খিচুড়ি, ভুনা, ডিম/মাংস/পেঁয়াজ ইত্যাদি দিয়ে আমিষ খিচুড়ি, সাবুদানা খিচুড়ি সােয়া-খিচুড়ি, সেদ্ধ বা আতপ চালের খিচুড়ি, আমিষ-নিরামিষ খিচুড়ি নারকেল দুধের খিচুড়ি, নারকেল টুকরাে মেশানাে খিচুড়ি, ঝাল বা টক খিচুড়ি, মিষ্টি খিচুড়ি ছাড়াও কত কী আবিষ্কৃত হচ্ছে। এ স্বাদিষ্ট খাদ্যটি বাংলায় এতই জনপ্রিয় যে, আমরা শুনি, ঘরে তেমন কিছু না থাকলে বড় রা বলে যা আছে তা দিয়েই মিশিয়ে খিচড়ি ই বানাও। বঙ্গ জীবনে এভাবেই এই খাদ্যটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ আমলেই খিচুড়ির আন্তর্জাতিক তকমা মেলে ওদের বিভিন্ন ঔপনিবেশিক রাষ্ট্রগুলির মাধ্যমে। খিচুড়ি নিয়ে এর স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সং...